প্রিন্ট এর তারিখ : ৩০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
কাশিয়ানীতে বর্ণাঢ্য র্যালিতে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
এনামুল হক,, গোপালগঞ্জ প্রতিনিধি ||
‘ক্রীড়ায় হবে সেতুবন্ধন; করবো বাধা পুরাকরণ’—এই প্রতিপাদ্য সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।সকাল ১০টায় বর্ণিল সাজে সজ্জিত হয়ে র্যালিটি বের করা হয়। উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও ক্রীড়া সংগঠকেরা এতে অংশ নেন। র্যালিতে স্কাউট সদস্যদের ব্যাপক উপস্থিতি এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এবং শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার গুরুত্ব অপরিসীম। সরকারি ও বেসরকারি পর্যায়ে খেলাধুলার সুযোগ আরও বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা। দিবসটি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র্যালিটি পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Bengal Live