ঢাকা   শনিবার, ৩০ মে ২০২৬
Bengal Live বেঙ্গল লাইভ

কাশিয়ানীতে ইয়াবা-গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (১১ এপ্রিল) দিনগত রাতে উপজেলার পশ্চিম রাতইল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮)। তিনি ওই এলাকার মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানের নেতৃত্বে এবং কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুর রহমানের কৌশলী তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে আকাশের বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলে ‘চিরুনি তল্লাশি’ চালানো হয়। প্রথমে নিজেকে নির্দোষ দাবি করে বিভ্রান্ত করার চেষ্টা করলেও পরে ঘরের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১০ হাজার ২০৭ পিস ইয়াবা (কমলা ৯ হাজার ৬২৫ ও সবুজ ৫৮২ পিস), ২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা।

কাশিয়ানীতে ইয়াবা-গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার