ঢাকা   শনিবার, ৩০ মে ২০২৬
Bengal Live বেঙ্গল লাইভ

কাশিয়ানীতে না জানিয়েই কমিটিতে পদ, নারীর সংবাদ সম্মেলন

ছবি: বেঙ্গল লাইভ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নে নিজের অজান্তে রাজনৈতিক দলের কমিটিতে নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মনিরা আক্তার নামের এক নারী। আজ শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনিরা আক্তার অভিযোগ করেন, ২০১৫ সালে ঘোষিত রাজপাট ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তাঁকে ‘স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক’ করা হয়েছিল। কিন্তু দীর্ঘ ১১ বছর তিনি এই বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে তিনি অবাক হন।

মনিরা আক্তার বলেন, ‘২০১৫ সালের কমিটিতে আমার নাম থাকলেও তা ১১ বছর গোপন রাখা হলো কেন? ২০২৬ সালে এসে এটি প্রকাশ পাওয়া একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। আমাকে সামাজিকভাবে বিড়ম্বনায় ফেলতেই এই অপচেষ্টা করা হয়েছে।’

লিখিত বক্তব্যে ওই নারী আরও উল্লেখ করেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তাঁর নাম ‘মনিরা আক্তার’ হলেও বিতর্কিত তালিকায় তাঁর ডাকনাম ‘সাথী’ ব্যবহার করা হয়েছে। পরিচয় যাচাই না করেই এমনটি করা সংশ্লিষ্ট কমিটির চরম দায়িত্বজ্ঞানহীনতা।

নিজের রাজনৈতিক অবস্থানের বিষয়ে মনিরা আক্তার বলেন, ‘আমি আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নই এবং কোনো দিন দলের কোনো সভায় উপস্থিত থাকিনি। আমার অনুমতি ছাড়া আমাকে পদে আসীন করা নাগরিক অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতার চরম লঙ্ঘন।’

সংবাদ সম্মেলনে মনিরা আক্তার নিজেকে ওই কমিটি থেকে আনুষ্ঠানিকভাবে বিযুক্ত ঘোষণা করেন। তিনি অবিলম্বে তাঁর নাম ওই তালিকা থেকে মুছে ফেলার জোর দাবি জানান। অন্যথায় সম্মান রক্ষায় আইনি ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।

আপনার মতামত লিখুন

Bengal Live বেঙ্গল লাইভ

শনিবার, ৩০ মে ২০২৬

কাশিয়ানীতে না জানিয়েই কমিটিতে পদ, নারীর সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

আপনার বিশ্বস্ত সংবাদ ও স্ট্রিমিং সঙ্গী।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বেঙ্গল লাইভ