ঢাকা   শনিবার, ০১ আগস্ট ২০২৬
Bengal Live বেঙ্গল লাইভ

কাশিয়ানীতে নিখোঁজ সামিউল, সন্ধান চায় পরিবার

ছবি: বেঙ্গল লাইভ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাড়ি থেকে বের হয়ে শিকদার সামিউল (০৯) নামের এক শিশু নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকাল থেকে তাঁর কোনো সন্ধান পাচ্ছে না পরিবার।

নিখোঁজ সামিউল উপজেলার খায়েরহাট সিকদার পাড়া গ্রামের ইউসুফ সিকদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে সামিউল নিজ বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে সন্ধান করেও এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবার জানায়, নিখোঁজ হওয়ার সময় সামিউলের পরনে ছিল নেভি ব্লু রঙের গেঞ্জি ও ফুল প্যান্ট। তাঁর গায়ের রং শ্যামলা।

সামিউলের বাবা ইউসুফ সিকদার বেঙ্গল লাইভ'কে বলেন, ‘সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে ওর কোনো খবর নেই। আমরা সব জায়গায় খুঁজেও ওকে পাচ্ছি না। এখন থানায় জানানোর প্রস্তুতি নিচ্ছি।’

কোনো সহৃদয় ব্যক্তি সামিউলের সন্ধান পেয়ে থাকলে এই নম্বরে ০১৭১৮৫৩১৪৪৮ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার।

আপনার মতামত লিখুন

Bengal Live বেঙ্গল লাইভ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

কাশিয়ানীতে নিখোঁজ সামিউল, সন্ধান চায় পরিবার

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাড়ি থেকে বের হয়ে শিকদার সামিউল (০৯) নামের এক শিশু নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকাল থেকে তাঁর কোনো সন্ধান পাচ্ছে না পরিবার।

নিখোঁজ সামিউল উপজেলার খায়েরহাট সিকদার পাড়া গ্রামের ইউসুফ সিকদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে সামিউল নিজ বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে সন্ধান করেও এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবার জানায়, নিখোঁজ হওয়ার সময় সামিউলের পরনে ছিল নেভি ব্লু রঙের গেঞ্জি ও ফুল প্যান্ট। তাঁর গায়ের রং শ্যামলা।

সামিউলের বাবা ইউসুফ সিকদার বেঙ্গল লাইভ'কে বলেন, ‘সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে ওর কোনো খবর নেই। আমরা সব জায়গায় খুঁজেও ওকে পাচ্ছি না। এখন থানায় জানানোর প্রস্তুতি নিচ্ছি।’

কোনো সহৃদয় ব্যক্তি সামিউলের সন্ধান পেয়ে থাকলে এই নম্বরে ০১৭১৮৫৩১৪৪৮ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার।

Bengal Live বেঙ্গল লাইভ

আপনার বিশ্বস্ত সংবাদ ও স্ট্রিমিং সঙ্গী।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Bengal Live